জাতীয়

পাকিস্তানে কমছে তেল-ঘি এর দাম

তেল

আন্তর্জাতিক বাজারে সঙ্গে সামঞ্জস্য রেখে তাই তেল-ঘিয়ের দাম কমাচ্ছে পাকিস্তান। দেশটির শিল্প মন্ত্রণালয় জাতীয় মূল্য পর্যবেক্ষণ কমিটিকে (এনপিএমসি) জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।

এক প্রতিবেদনে দ্য নিউজের বলছে, আন্তর্জাতিক বাজারে প্রতি টন পাম তেলের দাম দেড় হাজার মার্কিন ডলার থেকে এক হাজার ডলারে নেমে এসেছে। অর্থাৎ দাম অন্তত ৩৫ শতাংশ কমেছে।

আরও পড়ুন : বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে হোগলা পাতার দড়ির পণ্য

দেশটির শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরা গত বুধবার (২৮ সেপ্টেম্বর) এনপিএমসি’কে জানিয়েছেন, প্রস্তুতকারকরা গত জুন ও জুলাই মাসে ক্লিয়ারেন্স পাওয়া গুডস অব ডিক্লারেশনের (জিডি) ভিত্তিতে পাম তেল উৎপাদন করছিলেন। তাছাড়া মুদ্রা বিনিময় হার পরিবর্তনেরও কিছুটা ভূমিকা রয়েছে। এ অবস্থায় তাদের পরিচালিত সমীক্ষা বলছে, দেশীয় বাজারে ঘি ও ভোজ্যতেলের দাম কেজিপ্রতি ২০ রুপি কমানো উচিত।

এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্যাপক দরপতনের প্রভাব স্থানীয় বাজারে কিছুটা দেরিতে পড়ায় আগামী মাসের মধ্যে ঘি ও ভোজ্যতেলের দাম কমানোর নির্দেশ দেয়া হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র